হুরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানের নিন্দা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলে অনুমতি নিয়ে ইরানের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার

2026-04-10T06:25:38+00:00
2026-04-10T06:32:09+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হুরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানের নিন্দা জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:২৫ এএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৬:৩২ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলে অনুমতি নিয়ে ইরানের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান এই সমুদ্রপথ দিয়ে তেল পরিবহনে সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের ও ‘অসম্মানজনক’ ভূমিকা পালন করছে।

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে তেল যাওয়ার অনুমতি নিয়ে ইরানের গৃহীত পদ্ধতির ব্যাপক সমালোচনা করেন।

নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান ‘খুবই বাজে কাজ করছে’। কেউ কেউ একে অসম্মানজনকও বলবেন।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে এমন কোনো চুক্তি নেই।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মৌখিক যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আলোচনা চললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। (সূত্র : আলজাজিরা)


এফআর


  বিষয়:   হুরমুজ প্রণালি  পরিচালনা  ইরান  নিন্দা  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: