লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি টিকবে না : হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা চলমান থাকায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে, ইসরাইলি

2026-04-10T07:02:10+00:00
2026-04-10T08:11:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি টিকবে না : হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০২ এএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৮:১১ এএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা চলমান থাকায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে, ইসরাইলি বাহিনী না রুখতে পারলে বর্তমান আঞ্চলিক যুদ্ধবিরতি টিকিয়ে রাখা সম্ভব হবে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র যদি ইসরাইলকে লেবাননে হামলা চালানোর সুযোগ দিয়ে আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তবে তা হবে একটি ‘বোকামি’। 

তিনি দাবি করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থই এই যুদ্ধ দীর্ঘায়িত করছে। 

পোস্টে আব্বাস আরাঘচি উল্লেখ করেন, আগামী রোববার নেতানিয়াহুর দুর্নীতির মামলার বিচার শুরু হতে যাচ্ছে। একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হলে নেতানিয়াহুর অপরাধের বিচার আরও দ্রুত হবে। এই ভয়েই তিনি যুদ্ধ বন্ধ করতে দিচ্ছেন না।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, আমেরিকা যদি নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করার লাইসেন্স দিয়ে নিজেদের অর্থনীতিকে বিপদে ফেলতে চায়, তবে সেটা তাদের সিদ্ধান্ত। আমরা মনে করি, এটা হবে চরম বোকামি। তবুও যেকোনো পরিস্থিতির মোকাবিলায় আমরা প্রস্তুত।


প্রসঙ্গত, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। এরপর থেকেই লেবাননে ইসরাইলি বিমান হামলার বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

তবে ইরান ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা সামরিকভাবে জবাব দিতে পারে অথবা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ আবারও বন্ধ করে দিতে পারে। (সূত্র : আলজাজিরা)

এফআর
  বিষয়:   লেবানন  হামলা  বন্ধ  যুদ্ধবিরতি  হুঁশিয়ারি  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: