প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:১৯ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ২:২০ পিএম
কাতার সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান, কুয়েত ও বাহরাইনে সঙ্গে প্রতিরক্ষা জোরদার নিয়ে চুক্তি করতে যাচ্ছে ইউক্রেন। শুক্রবার (১০ এপ্রিল) এক বক্তব্যে এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদন বলা হয়, মাসে মধ্যপ্রাচ্যে সফরে যান জেলেনস্কি। সেখানে একে একে বিভিন্ন দেশের নেতাদের সামনে তুলে ধরেন ইউক্রেনের অভিজ্ঞতা। বিশেষ করে কীভাবে ইরানের ড্রোন হামলা ঠেকানো যায়, সেটিই ছিল মূল বিষয়। এই সফরে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি হয়।
সৌদি আরব ও কাতারের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই হয়। আর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নতুন একটি চুক্তির ঘোষণা দেওয়া হয়।
জেলেনস্কি জানান, ইউক্রেন ইতোমধ্যে বড় পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে ২০০ জনের বেশি বিশেষজ্ঞ। তাদের দাবি, ইরানের দূরপাল্লার ‘শাহেদ’ ড্রোন সফলভাবে ভূপাতিত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আমরা আমাদের নিজস্ব ইন্টারসেপ্টর ব্যবহার করে ‘শাহেদ’ ড্রোন ভূপাতিত করেছি। আমরা দেখিয়েছি যে এটা সম্ভব। তবে এর জন্য দরকার সমন্বিত ব্যবস্থা। বিশেষ করে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এখানে খুবই গুরুত্বপূর্ণ।
শুক্রবার তিনি বলেন, তিনটি দেশের সঙ্গে ইতোমধ্যে ১০ বছরের চুক্তিতে পৌঁছেছে ইউক্রেন। ওমানের সঙ্গে আলোচনা এখনো চলছে। আর কুয়েত ও বাহরাইনের সঙ্গেও কথা এগোচ্ছে।
এতেই শেষ নয়। এই বড় সহযোগিতার অংশ হিসেবে জ্বালানি নিয়েও আলোচনা হয়েছে। ইউক্রেনে তেল ও ডিজেল সরবরাহের বিষয়টিও এসেছে আলোচনায়।
সময়ের আলো/আআ