লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের সিডন, নাবাতিয়া এবং দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন জেলায় টানা ইসরায়েলি বিমান হামলা চলেছে। এই হামলা এমন সময় হলো যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের

2026-04-10T14:52:05+00:00
2026-04-10T15:01:24+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৩:০১ পিএম
সন্ধ্যাজুড়ে লেবাননে টানা ইসরায়েলি বিমান হামলা চলেছে। ছবি : সংগৃহীত
লেবাননের সিডন, নাবাতিয়া এবং দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন জেলায় টানা ইসরায়েলি বিমান হামলা চলেছে। এই হামলা এমন সময় হলো যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসবে ইরান। এবার ইরান এ আলোচনা স্থগিতের হুঁশিয়ারি দিয়েছে বলে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম কানের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে আসার জন্য প্রস্তুত।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।

অন্যদিকে, তাসনিম নিউজ' এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবরটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। সূত্রটি জানিয়েছে, ‘কিছু সংবাদমাধ্যমে ইরানি প্রতিনিধি দলের ইসলামাবাদ পৌঁছানোর যে খবর প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।’  

তাসনিম নিউজ আরও জানিয়েছে যে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। সূত্রের বরাতে তাসনিম নিউজ বলেছে, ‘যতক্ষণ পর্যন্ত আমেরিকা লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করবে এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) তাদের হামলা বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত এই আলোচনা স্থগিত থাকবে।’ 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   লেবানন  ইসরায়েল  হামলা  যুক্তরাষ্ট্র  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: