কৃষকের বেশে পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় অভিনব কৌশলে এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে কাওছার শেখ (৩৫) নামের ওই ডাকাতকে

2026-04-10T16:11:43+00:00
2026-04-10T16:11:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কৃষকের বেশে পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম 
পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গায় অভিনব কৌশলে এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে কাওছার শেখ (৩৫) নামের ওই ডাকাতকে আটক করেন পুলিশের এএসআই আতাউর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, খালি গায়ে গামছা পরে ফসলের মাঠে কৃষকের বেশ ধারণ করে তিনি অভিযান পরিচালনা করেন। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা কাওছার শেখকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর রাত ১১টার দিকে ঘটনাটির বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন এএসআই আতাউর রহমান।

গ্রেফতারকৃত কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, কাওছার শেখ দীর্ঘদিন ধরে ভাঙ্গা পৌরসভা ও হাইওয়ে এক্সপ্রেস এলাকায় ডাকাতি করে আসছিলেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা (নং-০৫, জিআর-৩২৪/২৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) দায়ের করা হয়। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

এএসআই আতাউর রহমান জানান, ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হাসামদিয়া এলাকার ফসলের মাঠে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে কাওছার শেখকে গ্রেফতার করা সম্ভব হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ফরিদপুর  ভাঙ্গা  ডাকাত  গ্রেফতার  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: