এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’ ঘিরে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘প্রশ্নফাঁস’ দাবির একটি

2026-04-10T17:28:24+00:00
2026-04-10T17:28:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’ ঘিরে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম 
২১ এপ্রিল থেকে শুরু হচ্ছেএসএসসি ও সমমানের পরীক্ষা। ছবি : সংগৃহীত
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘প্রশ্নফাঁস’ দাবির একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ‘Porishrom SSC School’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন দাবি করে চার পাতার একটি ছবির পোস্ট করা হয়। ছবির ওপর ‘এসএসসি ২০২৬ ইংরেজি ১ম পত্র’ লেখা থাকায় অনেকেই এটিকে আসল প্রশ্নপত্র ভেবে মন্তব্য করতে শুরু করেন। 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত পোস্টটি প্রায় ৩৪ লাখ বার দেখা হয়েছে।

তবে যাচাই করে দেখা গেছে, এটি কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন নয়। তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানায়, প্রশ্নটি ‘উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার’ নামের একটি কোচিং সেন্টারের ফাইনাল মডেল টেস্টের অংশ।


রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আরও জানা যায়, অ্যাকাউন্টটি গত ৩ মার্চ খোলা হয় এবং এরপর থেকে নিয়মিত এসএসসি পরীক্ষার বিভিন্ন সাজেশনমূলক পোস্ট দিচ্ছিল। গত ৭ এপ্রিল থেকে কয়েকটি পোস্টে ‘প্রশ্নফাঁস’ দাবি করে ছবি ছড়ানো হয়। এর মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নও ছিল। এসব পোস্ট মিলিয়ে প্রায় ৩৬ লাখ ভিউ হয়েছে।

যাচাইয়ে দেখা গেছে, ওই প্রশ্নগুলোর বেশিরভাগই বিভিন্ন স্কুলের আগের বছরের টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং কিছু কোচিং সেন্টারের মডেল টেস্ট থেকে নেওয়া।

এদিকে প্রশ্নফাঁস রোধে এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রশ্নপত্র মুদ্রণ থেকে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রশ্নপত্র বিশেষ ফয়েল প্যাকেট ও নিরাপত্তা খামে সংরক্ষণ করা হচ্ছে, যা একবার খোলার পর পুনরায় ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে খাম খোলা হবে।

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধু প্রশ্নফাঁস রোধ নয়, পরীক্ষা নকলমুক্ত রাখতেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

তবে কঠোর নিয়মের প্রতিবাদে পঞ্চগড়ে একদল শিক্ষার্থী মানববন্ধন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছে।

এ পরিস্থিতিতে ‘প্রশ্নফাঁস’ সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   এসএসসি  পরীক্ষা  টিকটক  প্রশ্নফাঁস 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: