মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ

2026-04-10T19:14:16+00:00
2026-04-10T19:31:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:১৪ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৭:৩১ পিএম
সংগৃহীত ছবি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত নুরুলের মুরগির খামারে অভিযান চালায়।

অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইট সদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।


পলাতক নুরুল একই এলাকার বাসিন্দা।

মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় নুরুলকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মুরগির খামার  ইয়াবা  উদ্ধার  মালিক  পলাতক  টেকনাফ  কক্সবাজার সীমান্ত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: