দুর্গন্ধ পচা গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রেলগেট সংলগ্ন এলাকায় দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরুর

2026-04-10T20:06:17+00:00
2026-04-10T20:06:17+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুর্গন্ধ পচা গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা
হিলি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:০৬ পিএম 
নবাবগঞ্জ রেলগেট ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রেলগেট সংলগ্ন এলাকায় দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরুর মালিক মো. রেজাউল করিমকে জরিমানা এবং জব্দ মাংস ধ্বংস করা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রেলগেট এলাকায় এক মাংসের দোকানে এ ঘটনা ঘটে। 

Advertisement
জানা গেছে, দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগে বিরামপুর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ওই দোকানে মাংস বিক্রির মূল্য তালিকা না থাকায় এবং এ সঙ্গে জড়িতের বিষয়ে আজিম কসাই আলোচনায় আসেন।

আজিম শহরের জলকামড়া এলাকার বাসিন্দা।


ইসমাইল হোসেন মাংসগুলো মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিক্রির অনুপযোগী ঘোষণা করেন। পরে প্রশাসনকে অবহিত করা হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাংসগুলো জব্দ করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসন আসার আগেই সংশ্লিষ্ট কয়েকজন কৌশলে সরে যান। এ সময় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় গরুর মালিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

হাকিমপুরের খট্রামাধবপাড়া ইউনিয়নের লৌহচড়া গ্রাম থেকে আসা মাংস ক্রেতা ফরিদুল ইসলাম জানান, তিনি দুই হাজার টাকার মাংস কিনেছিলেন। পরে অভিযোগের কথা শুনে তিনি তা ফেরত দিয়ে টাকা নিয়ে নেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন জানান, ঘটনা স্থলে পৌঁছে মালিকে দুই হাজার টাকা জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শালবাগান এলাকায় মাটিতে পুঁতে ফেলা হয়। 

সময়ের আলো/জোই
  বিষয়:   দুর্গন্ধ  পচা  গরুর মাংস  বিক্রি  জরিমানা  দিনাজপুর  বিরামপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: