‘মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। হাসনাতের উদ্দেশে স্পিকার

2026-04-10T21:57:52+00:00
2026-04-10T21:59:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৯:৫৯ পিএম
সংগৃহীত ছবি
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। হাসনাতের উদ্দেশে স্পিকার বলেছেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।

এ সময় স্পিকার আরও বলেন, মৌখিক কথাবার্তার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দিবেন উইল অ্যাডুডিকেট অন দ্য নোটিসেস (নোটিশগুলোর বিষয়ে বিচার করা হবে)। এখন প্রশ্ন হলো মাননীয় আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আরেকটি কথা হলো যে, সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই এসেছে। ৭৭, ৭৮ জন বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং আমরা এই স্পিরিট অফ কোঅপারেশন নিয়ে সামনে এগোতে চাই। আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলের সংশোধনী আনা যাবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কুমিল্লা  সংসদ  সদস্য  হাসনাত  আবদুল্লাহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: