স্কুলে শিক্ষার্থীদের নির্ধারিত মডেলে চুল কাটার নির্দেশ

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত মডেলে চুল কাটার নির্দেশনা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।শুধু নির্দেশনা দিয়েই

2026-04-10T23:29:06+00:00
2026-04-10T23:29:06+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুলে শিক্ষার্থীদের নির্ধারিত মডেলে চুল কাটার নির্দেশ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:২৯ পিএম 
সাঁথিয়া উচ্চ বিদ্যালয়। ছবি : সময়ের আলো
পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত মডেলে চুল কাটার নির্দেশনা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত হয়নি প্রতিষ্ঠানটি। নির্ধারিত মডেলের বাইরে চুল কাটলে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রকাশ্য ঘোষণা দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশক্রমেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন স্বাক্ষরিত একটি নোটিশ বিদ্যালয়ের দেয়ালে টাঙানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

গত ৯ এপ্রিল প্রকাশিত ওই নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীদের নোটিশে প্রদর্শিত ছবির আদলে চুল ছেঁটে এবং হাত-পায়ের নখ কেটে বিদ্যালয়ে আসতে হবে। নোটিশে চারদিক থেকে তোলা একটি শিশুর চুলের কাটিংয়ের ছবি যুক্ত করে দেওয়া হয়েছে।


নোটিশে আরও বলা হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির আওতায় আনা হবে। চিঠির নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে জানানো হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সাঁথিয়া-এর নির্দেশক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক অভিভাবকই একে ইতিবাচক শৃঙ্খলার অংশ বললেও, কেউ কেউ বিষয়টিকে ব্যক্তি-স্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোমলমতি শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ হিসেবে দেখছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন, কিন্তু চুলের কাটিং নিয়ে শাস্তির হুমকি দেওয়াটা কতটা যৌক্তিক তা ভেবে দেখা দরকার। এতে শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হতে পারে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন জানান, আমাদের স্কুলটি উপজেলার মধ্যে বেশ সুনাম রয়েছে। দুটি শিফটে প্রাথমিক ও মাধ্যমিক মিলে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে। আসনে পহেলা বৈশাখ সহ অন্যান্য অনুষ্ঠান রয়েছে। আগে থেকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের দেওয়া সব নিয়ম মেনেই চলে।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মাঝে সমতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কোনো অন্যায় চাপ নয়, বরং প্রশাসনিক নির্দেশনারই প্রতিফলন।

এ বিষয়ে ইউএনও ও স্কুল কমিটির সভাপতি মোছা. রিজু তামান্না বলেন, এটি চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরিবেশ সুন্দর করতেই এটি করা হয়েছে। ছোট বেলা থেকেই তাদের পাঠ্যক্রমের পাশাপাশি সামাজিকভাবে ভালো শিক্ষা দিতে এটি করা হয়েছে। স্কুলের নির্ধারিত পোশাক শিক্ষার্থীদের পরিচ্ছন্নতাসহ নিয়মের মধ্যে আনতে হলে একটি নিয়মের মধ্যে আনা দরকার। উপজেলা প্রশাসনের দায়িত্ব নেয়ার পরে অনেক স্কুলের শিক্ষার্থীদের দেখেছি যারা বাজে ভাবে চুল রাখে এবং কাটে। পারিবারিক সামাজিক ভাবে শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে চলছে না। তাই আমি এই একটি স্কুলকে মডেল হিসাবে নিয়েছি। তবে এটি চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নয়। সবাইকে অনুরোধ করবো ভালো কাজে এগিয়ে আসা। সমালোচনা না করে শিশুদের মানবিক ও শৃঙ্খলার মধ্যে আনতে সহযোগিতা করা। 

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, আধুনিক যুগে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও পাঠদানের পরিবেশের দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন স্কুল কর্তৃপক্ষের। সেখানে চুলের কাটিংয়ের মতো বিষয়ে শিক্ষার্থীদের শাস্তির ভয় দেখানো তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে কি না, তা সংশ্লিষ্ট প্রশাসনের খতিয়ে দেখা উচিত। তবে শৃঙ্খলা, আদব-কায়দা সুন্দর পরিবেশও দরকার।

তবে সব অভিভাবকদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলে হয়ত আলোচনা হতো না।

সময়ের আলো/জোই



  বিষয়:   পাবনা  স্কুলে শিক্ষার্থী  চুল কাটিং 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: