জয়ার সৌন্দর্যের সঙ্গে তুলনা : যা জানালেন বিপাশা হায়াত

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। দীর্ঘ সময় পর তাকে বিশেষ সাক্ষাৎকারে অংশ নিতে দেখা গেছে। সম্প্রতি তিনি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ

2026-04-11T08:52:11+00:00
2026-04-11T08:52:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
জয়ার সৌন্দর্যের সঙ্গে তুলনা : যা জানালেন বিপাশা হায়াত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:৫২ এএম 
জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। দীর্ঘ সময় পর তাকে বিশেষ সাক্ষাৎকারে অংশ নিতে দেখা গেছে। সম্প্রতি তিনি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর নতুন পর্বে হাজির হন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে বিপাশা তার ব্যক্তিগত ও ক্যারিয়ার বিষয় নিয়ে মুখ খুলেছেন। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে বিপাশার সৌন্দর্যের তুলনার প্রসঙ্গ। দুই তারকাকে নিয়ে সাধারণ মানুষের এমন তুলনা করার বিষয়টি প্রসঙ্গে চমৎকার উদাহরণ টানেন তিনি।

বিপাশা হায়াত বলেন, ‘প্রসঙ্গটিতে অনেকগুলো বিষয়ের দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমত হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে। আমাদের প্রত্যেকেরই পৃথিবীতে কিছু দেবার রয়েছে। কিন্তু সেটা তারা করছে না। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য আমরা দুজনেই তাদের কাছে মেটার করি। তারা আমাদের পছন্দ করেন। আর সে অধিকার থেকে তারা এসব বলেন।’


তিনি বলেন, ‘কিন্তু আমার কথা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস বা মন্তব্য লিখতে তারা অনেক সময় নষ্ট করছে, এনার্জিও নষ্ট করছে, আমার দুঃখ সেখানে। ওই সময়টাতে তারা কোনো বই পড়তে পারতেন, কবিতা লিখতে পারতেন, নয়তো নিজের গুণগুলোকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতে পারতেন। এতে করে সমাজের সব মানুষই নিজেদের কাজে একটিভ থাকতো আর সমাজ একই সাথে গ্রো করতো। তাই আমি বলবো, চলুন আমরা সবাই এগিয়ে যাই, বড় হই একসাথে।’

অভিনয়ে ফেরা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে শারীরিক ও মানসিক ঘাম ঝরাবার সুযোগ রয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   জয়া  সৌন্দর্য  বিপাশা হায়াত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: