লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন মজুমদার। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নিজের

2026-04-11T09:11:47+00:00
2026-04-11T09:30:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:১১ এএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৯:৩০ এএম
সাংবাদিক আকবর হোসেন মজুমদার। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন মজুমদার। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

২০২৪ সালের ২৪ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিল। বিবিসি ঢাকা ব্যুরোর সাবেক এই সাংবাদিক ব্যক্তিগত ও পারিবারিক কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন।

আকবর হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে অর্পিত দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের শর্ত ছিল, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করে তাকে এই দায়িত্ব পালন করতে হবে। সেই অনুযায়ী তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় তার এই স্বেচ্ছায় পদত্যাগ নিয়ে কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা তৈরি হয়েছে। তবে আকবর হোসেন একে স্রেফ ব্যক্তিগত কারণ হিসেবেই উল্লেখ করেছেন।

/কহু


  বিষয়:   জাতীয়  লন্ডন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: