স্বর্ণের ভরিতে কমলো ৪৪৩২ টাকা

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে

2026-04-11T10:39:52+00:00
2026-04-11T10:45:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
স্বর্ণের ভরিতে কমলো ৪৪৩২ টাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ এএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১০:৪৫ এএম
ছবি : সংগৃহীত
টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়।

শনিবারও (১১ এপ্রিল) দেশের বাজারে এই নতুন দরেই স্বর্ণ কেনাবেচা হবে। এর আগে বৃহস্পতিবার সকালে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা- ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম  ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা; ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা; ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা; সনাতন ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।

উল্লেখ্য, সবশেষ গত ৮ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়েছিল বাজুস। ২৪ ঘণ্টার ব্যবধানেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বড় ব্যবধানে দাম কমানো হলো। বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। তবে ক্রেতাদের গয়না কেনার সময় নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।

স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। অন্যদিকে, গত ২০২৫ সালে সব মিলিয়ে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।


/কহু

  বিষয়:   স্বর্ণের দাম  ভরি  বাজুস 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: