লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননে দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীকে (আইডিএফ) লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (১১ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক

2026-04-11T11:08:30+00:00
2026-04-11T11:08:30+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম 
সংগৃহীত ছবি
লেবাননে দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীকে (আইডিএফ) লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (১১ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর দাবি, শনিবার স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে দক্ষিণ লেবাননের টায়ার অঞ্চলের শামা শহরে একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

গোষ্ঠীটি জানিয়েছে, মধ্যরাতের পরপরই তারা কিরিয়াত শমোনা, মেতুলা এবং মিসগাভ আমের ইসরায়েলি বসতিতে রকেট হামলা চালিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানে হামলা থামালেও লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এর পাল্টা জবাবও দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।


এর আগে শুক্রবার টাইমস অব ইসরায়েল আইডিএফকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে অল্পসংখ্যক রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তরে হাইফা এলাকায় সাইরেন বেজে উঠেছে।

হিজবুল্লাহর বিবৃতিতেও উত্তর ইসরায়েলে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মানারের শেয়ার করা একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হাইফাকে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল।  

এর আগে বুধবার ইসরায়েল লেবাননে সর্ববৃহৎ বিমান হামলা চালায়। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহতম দিনের এই হামলায় এক দিনেই ২৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার ২০০ জন।

সময়ের আলো/আআ


  বিষয়:   লেবানন  ইসরায়েল  সেনা  হিজবুল্লাহ  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: