ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে বিবিসির দেওয়া

2026-04-11T11:47:32+00:00
2026-04-11T13:07:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ এএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১:০৭ পিএম
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, একটি বিশেষ ফ্লাইটে তিনি সেখানে অবতরণ করেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলের দিকে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। ভ্যান্সের সঙ্গে এই আলোচনায় আরও থাকছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। 

যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স জানান, তিনি এই আলোচনার ব্যাপারে আশাবাদী। তবে তেহরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আমরা আলোচনার জন্য মুখিয়ে আছি। তবে ইরান যদি আমাদের সঙ্গে কোনো ধরনের চতুরতা করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তা মোটেও সহজভাবে নেবে না।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতেই মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের মাটিতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে ইরানের প্রতিনিধি দলটিও নিহত শিশুদের স্মৃতি নিয়ে ইসলামাবাদে পৌঁছায়। 


/কহু



  বিষয়:   ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: