সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক

খেলা

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে তোড়জোড় করেছিল আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক

2026-04-11T14:15:46+00:00
2026-04-11T14:15:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:১৫ পিএম 
সাকিব আল হাসান। সংগৃহীত ছবি
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে তোড়জোড় করেছিল আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ক থাকছেন না। শনিবার (১১ এপ্রিল) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাকিবের ফেরার বিষয়টি মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছিলেন সদ্য বিলুপ্ত কমিটির পরিচালক ইফতেখার রহমান মিঠু। সেই কমিটির অধীনে প্রধান নির্বাচক হিসেবে যোগ দিয়েছেন হাবিবুল বাশার সুমন। 

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণার পর সাকিবকে নিয়ে সুমন বলেন, আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।

যথারীতি সাবেক এই অধিনায়কও সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছা জানিয়েছেন, সব যদি ঠিকঠাক থাকে, সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।


এছাড়া নিউজিল্যান্ড সিরিজের দল নিয়ে বাশার বলেন, আমাদের লাস্ট পাকিস্তানের সঙ্গে সফল সিরিজ ছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় একাদশে সুযোগ পায়নি এবং কিছু প্লেয়ার নতুন এসেছে গত সিরিজে। আমাদের কাছে মনে হয়েছে, আমরা পলিসি সেট করেছি যে, যখন কেউ আসবে তাকে যেন আমরা পর্যাপ্ত সুযোগ দিতে পারি। কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষে আমরা নই।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: