সাপ্লাই চেইন এআই মডেলের অন্তর্ভুক্ত করা হবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

দেশের পুরো পণ্য সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং

2026-04-11T14:50:30+00:00
2026-04-11T15:18:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাপ্লাই চেইন এআই মডেলের অন্তর্ভুক্ত করা হবে : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৩:১৮ পিএম
শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ছবি : সময়ের আলো
দেশের পুরো পণ্য সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার (১১) সকালে সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় পাইলট প্রকল্প হিসেবে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

বাণিজ্য মন্ত্রী বলেন, এই প্রযুক্তির মাধ্যমে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় থাকবে, যা বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহজ করবে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাংলাদেশ থেকে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি চিরতরে দূর করা হবে। টিসিবির কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। বর্তমানে সরকার টিসিবিতে বছরে প্রায় ৩২ থেকে ৩৩শ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। পর্যায়ক্রমে এই ভর্তুকি কমিয়ে টিসিবির মার্কেট ইন্টারভেনশন (বাজার হস্তক্ষেপ) বাড়ানো হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি সুফল পায়।


উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। হাটে পণ্য নিয়ে আসা প্রান্তিক কৃষক সাইদুল ইসলাম বলেন, আগে আমাদের খেতের ফসল পাইকারদের কাছে খুব কম দামে বিক্রি করে দিতে হতো। তারা সেই পণ্য শহরে নিয়ে চড়া দামে বিক্রি করত। এখন এই হাটে আমরা সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে টাটকা সবজি বিক্রি করতে পারবো। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা নেই। এতে আমরা যেমন সঠিক দাম পাচ্ছি, ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাজারের মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের কৃষক ও শহরের সাধারণ ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক ন্যায্যমূল্য পাবে। প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে এই বাজারের কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাধারণ ক্রেতা-বিক্রেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাপ্লাই চেইন  এআই মডেল  বাণিজ্যমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: