ইরানের জব্দকৃত ৭ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার ঠিক আগমুহূর্তে একটি বড় ধরনের বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে। কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ

2026-04-11T16:10:49+00:00
2026-04-11T16:10:49+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের জব্দকৃত ৭ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:১০ পিএম 
ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার ঠিক আগমুহূর্তে একটি বড় ধরনের বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে। কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করা ইরানের বিশাল অংকের অর্থ বা সম্পদ ফিরিয়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্রটি জানিয়েছেন, জব্দ করা সম্পদ অবমুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালির নিরাপত্তা ও সেখানে নিরবচ্ছিন্ন জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত। তেহরান মনে করছে, যুক্তরাষ্ট্রের এই ইতিবাচক পদক্ষেপ একটি টেকসই শান্তি চুক্তির ক্ষেত্রে ওয়াশিংটনের আন্তরিকতারই বহিঃপ্রকাশ। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আজ বিকেলেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক হওয়ার কথা রয়েছে। তার কয়েক ঘণ্টা আগেই এই খবরটি সামনে এল। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ শর্ত দিয়েছিলেন যে, আলোচনা শুরুর আগেই বিদেশে আটকে থাকা ইরানের প্রায় ৭ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দিতে হবে।

সম্পদ ফিরিয়ে দেওয়ার এই খবরের বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। 



/কহু

  বিষয়:   ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: