গণভোট বাস্তবায়নের দাবি : ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসার ৭২ ঘণ্টা পার হলেও সরকার পক্ষ বা বিরোধী দল

2026-04-11T16:36:25+00:00
2026-04-11T16:36:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
গণভোট বাস্তবায়নের দাবি : ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম 
গণভোট বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসার ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসার ৭২ ঘণ্টা পার হলেও সরকার পক্ষ বা বিরোধী দল থেকে কোনো আশ্বাস না পেয়ে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের অনুরোধে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। 

শনিবার (১০ এপ্রিল) বেলা তিনটার দিকে শহিদ ফারহান ফাইয়াজের পিতা, শহিদ সাইদুল ইসলামের পিতা, শহিদ জাবেরের পিতা ও শহিদ সৈকতের পিতা এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা গণভোট বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দিয়ে ডাবের পানি খাইয়ে তাদের অনশন ভাঙান। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

এর আগে গত বুধবার বেলা সাড়ে তিনটায় জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের সাকিবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জুলাই বিপ্লব  গণভোট  আমরণ অনশন  জুলাই আন্দোলন  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: