বাংলাদেশে নির্মিত হওয়া সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নতুন যুগ শুরু হচ্ছে ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে। প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র পুরোপুরি বাংলাদেশে নির্মিত হচ্ছে, যা মুক্তি পাবে বিশ্বখ্যাত

2026-04-11T17:53:42+00:00
2026-04-11T17:53:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
বাংলাদেশে নির্মিত হওয়া সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
নতুন যুগ শুরু হচ্ছে ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে। প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র পুরোপুরি বাংলাদেশে নির্মিত হচ্ছে, যা মুক্তি পাবে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এরই মধ্যে চলচ্চিত্রটির সংশ্লিষ্ট যুক্তরাজ্যের প্রখ্যাত প্রযোজকদের একটি দল ঢাকায় এসে পৌঁছেছেন। আর তাঁদের হাত ধরেই শুরু হতে যাচ্ছে এমন এক চলচ্চিত্র যাত্রা, যা বদলে দিতে পারে দেশের চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ।

জানা যায়, রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে শুটিংয়ের প্রস্তুতি। এতে অভিনয় করবেন বাংলাদেশি শিল্পীরা। বর্তমানে সিনেমাটির প্রযোজক দল ব্যস্ত সময় পার করছে কাস্টিং শিডিউল তৈরি, অডিশন আয়োজন এবং প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করার কাজে। তাঁদের লক্ষ্য বাংলাদেশের মানুষের গল্প, আবেগ-অনুভূতি ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের চলচ্চিত্রশিল্পের জন্য এক ঐতিহাসিক সুযোগ। এটি শুধু আন্তর্জাতিক দরজা খুলে দেবে তা নয়, বরং দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য নতুন স্বপ্নের দিগন্ত উন্মোচন করবে।


নির্মিতব্য চলচ্চিত্রটির বাংলাদেশি প্রযোজক-গল্পকার সাঈদ আহমেদ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, এটি কেবল একটি প্রজেক্ট নয়, এটি বাংলাদেশের সিনেমার জন্য একটি টার্নিং পয়েন্ট। এখান থেকেই শুরু হতে পারে আমাদের বৈশ্বিক যাত্রা।

যদিও এই চলচ্চিত্রের নাম কিংবা পরিচালক সম্পর্কে এখনই খুব বেশি জানাতে চাইছেন না সাইদ আহমেদ। তিনি শুধু জানালেন, আগামী ১৪ এপ্রিল শিল্পী বাছাইয়ের জন্য অডিশন অনুষ্ঠিত হবে।

এ প্রযোজক-গল্পকারের মতে, সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে এই চলচ্চিত্র শুধু একটি সফল প্রজেক্টই হবে না— এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। আর সেই গল্প শুরু হচ্ছে ঢাকায়।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাংলাদেশ  সিনেমা  মুক্তি  নেটফ্লিক্স 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: