অনলাইনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট কিনবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

খেলা

আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের টিকিট বিক্রি থেকে শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। মিরপুর

2026-04-11T18:03:56+00:00
2026-04-11T19:54:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
অনলাইনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট কিনবেন যেভাবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি
আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের টিকিট বিক্রি থেকে শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। মিরপুর ও চট্টগ্রাম দুটি ভেন্যুতেই সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা।

সব টিকিট অনলাইনে পাওয়া যাবে। দর্শকদের gobcbticket.com.bd ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে হবে। 

মিরপুরে ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। নর্দার্ন গ্যালারি ও শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা। শহিদ মুশতাক স্ট্যান্ড ও শহিদ জুয়েল স্ট্যান্ডসহ ক্লাব হাউস আসন পাওয়া যাবে ৬০০ টাকায়। ইন্টারন্যাশনাল গ্যালারি ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের দাম ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও লোয়ারের টিকিট পাওয়া যাবে ২৫০০ টাকায়।


চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা। শহিদ শ্রাবণ ও শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়ন এন্ডের টিকিট ২৫০০ টাকা।

সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছে। প্রথম দুটি ওয়ানডে মিরপুরে ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে ২৩ এপ্রিল। প্রথম দুটি টি-টোয়েন্টি চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল। আর শেষ টি-টোয়েন্টি মিরপুরে ২ মে।

সময়ের আলো/আআ
  বিষয়:   অনলাইন  বাংলাদেশ  নিউজিল্যান্ড  ক্রিকেট  টিকিট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: