ফের হাসিনাকে প্রত্যর্পণের দাবি ঢাকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ফের ভারতের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে নবম ভারত

2026-04-11T18:15:15+00:00
2026-04-11T18:15:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফের হাসিনাকে প্রত্যর্পণের দাবি ঢাকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম 
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ফের ভারতের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে নবম ভারত মহাসাগরীয় সম্মেলন থেকে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জানা গেছে, গত ৮ এপ্রিল দিল্লি সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। 

বৈঠকের বিষয়ে খলিলুর রহমান বলেন, ভারত-বাংলাদেশর মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা আগেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। এই সফরে আমরা সেই দাবিরই পুনরাবৃত্তি করেছি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মুখে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা যায়, হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি বর্তমানে ভারত সরকারের বিবেচনাধীন।

নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত


গত বছরের নভেম্বরেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী) খলিলুর রহমানের দিল্লি সফর করেছিলেন। দেশে ফিরে কয়েক দিন পরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনা ও আসাদুজ্জামানের প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়। 

সাম্প্রতিক বৈঠক নিয়ে খলিলুর রহমান বলেন, দিল্লির বৈঠকগুলো নিয়ে (বাংলাদেশ) ‘যথেষ্ট আশাবাদী’। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা সম্পর্কের এই অগ্রযাত্রা দেখতে পাব বলে আশা করছি।

এফআর


  বিষয়:   ফের  হাসিনা  প্রত্যর্পণ  দাবি  ঢাকা  পররাষ্ট্রমন্ত্রী  ভারত  অজিত দোভাল  এস জয়শঙ্কর  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: