গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নে ভেজাল গুড় তৈরির অপরাধে চয়ন সরকার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) উপজেলার কলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক এ আদেশ প্রদান করেন।
এ ছাড়াও ১৫ মণ ভেজাল গুড় পানিতে ফেলে দেওয়া হয়।
চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।
সাগুফতা হক বলেন, ভেজাল গুড় তৈরির খবর পেয়ে আমরা কলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে চয়ন সরকার নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ মণ ভেজাল গুড় পানিতে ফেলা দেওয়া হয়। আমাদের এ ধরনের ভেজালবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই