তরুণ সমাজকে বাঁচাতে মাদক প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
তিনি বলেন, মাদক প্রতিরোধ করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই আমাদেরকে মাদক প্রতিরোধ করতে হবে। এর জন্য মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রয়োজনে আমাদেরকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার (১১ এপ্রিল) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দূর্গামন্দির চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে এমপি মনে করবেন না। আমি আপনাদের সেবক। আমাকে আপনাদের খুঁজতে হবে না। আমিই আপনাদের দ্বারে দ্বারে আসব। আপনাদের কথা শুনবো।
এফআর