স্ত্রীর স্বার্থে ক্ষমতার অপব্যবহার, নেপালের শ্রমমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপ কুমার সাহকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।দায়িত্ব নেওয়ার

2026-04-11T21:07:16+00:00
2026-04-11T21:07:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্ত্রীর স্বার্থে ক্ষমতার অপব্যবহার, নেপালের শ্রমমন্ত্রী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম 
দীপ কুমার সাহ। ছবি : সংগৃহীত
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপ কুমার সাহকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই বৃহস্পতিবার তাকে পদ থেকে সরানো হয়।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কার্যালয় জানিয়েছে, ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য বীমা বোর্ডে মেয়াদ শেষ হওয়ার পর নিজের স্ত্রীকে পুনরায় নিয়োগ দিতে তিনি পদমর্যাদার অপব্যবহার করেন। এ ঘটনার প্রেক্ষিতে আরএসপি সভাপতি রবি লামিছানে তার অপসারণের সুপারিশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা দীপা দাহাল সংবাদমাধ্যমকে জানান, বুধবার আরএসপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন সাহকে অপসারণের সুপারিশ জমা দেয়। বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করেছেন।

এই ঘটনার জেরে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে। সাহের স্ত্রীর পুনরায় নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে সামলাতে ব্যর্থ হওয়ার কারণে লামিছানে তাকে সতর্ক করার সুপারিশ করেছিলেন। দাহাল জানান, এই সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী মন্ত্রী মেহতাকে সতর্ক করেছেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   নেপাল  মন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: