১০ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক কারাগারে

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনা উপজেলায় ১০ কেজি গাঁজাসহ নিহার দাস (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১২ এপ্রিল) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের

2026-04-11T21:36:26+00:00
2026-04-11T21:36:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
১০ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক কারাগারে
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ পিএম 
গাঁজাসহ গ্রেফতারকৃত নিহার দাস। ছবি : সময়ের আলো
কুমিল্লার হোমনা উপজেলায় ১০ কেজি গাঁজাসহ নিহার দাস (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া নিহার দাস হবিগঞ্জ জেলার লাখাই থানার পূর্ব স্বজনগ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে ছয়ফুল্লাকান্দি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি মোটরসাইকেলে করে মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এক পর্যায়ে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ।


সংকেত পেয়ে চালক মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে মোটরসাইকেলে বেঁধে রাখা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পুলিশ। এসময় ভেতরে থাকা স্কচটেপে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্যসহ মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
  বিষয়:   হোমনা  কুমিল্লা  গাঁজা  গ্রেফতার  যুবক  কারাগার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: