‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল রয়েছে যুক্তরাষ্ট্রে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলকে 'বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর' বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের

2026-04-11T21:40:38+00:00
2026-04-11T21:40:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল রয়েছে যুক্তরাষ্ট্রে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৪০ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৯:৪০ পিএম  (ভিজিট : ১৫)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলকে 'বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর' বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন তিনি। 

সম্প্রতি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে তারা বিশ্বের সবচেয়ে সেরা ও "সবচেয়ে মধুর" তেল (এবং গ্যাস) নিতে পারে।   

যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় দুটি তেল অর্থনীতির দেশের চেয়েও বেশি পরিমাণে তেল আছে এবং এর মানও ভালো। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত চলে আসুন! বলেও পোস্টে দাবি করেন ট্রাম্প। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তেল নিয়ে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন বিশ্ববাজারে তেলের দাম বেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। সম্প্রতি বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়।  


এরপর, গত ৭ এপ্রিল মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এলে তেলের দাম দ্রুতই ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে আসে। 

যদিও লেবাননে ইসরায়েলি হামলার পর তেলের দাম আবার কিছুটা বেড়েছে।

উল্লেখ্য, ইরানে যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৭০ ডলার। সে তুলনায় তেলের দাম এখনও অনেকটাই বেশি। সাম্প্রতিক এই যুদ্ধবিরতি চুক্তিতে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথাও রয়েছে। 

যদিও যুদ্ধবিরতি চলাকালীন সময়ে লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

এই প্রেক্ষাপটে, আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে, লেবাননে সব ধরণের হামলা বন্ধ করা, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের ওপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞাজনিত বাধাগুলো তুলে নেওয়া। 


/ইউএমএইচ



  বিষয়:   যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: