র‌্যাবের অভিযানে ১২০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে দোকানে মজুত করে রাখা ১২০০ লিটার পেট্টোল জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক রায়হানুল

2026-04-11T22:12:22+00:00
2026-04-11T22:12:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
র‌্যাবের অভিযানে ১২০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:১২ পিএম 
র‌্যাবের অভিযানে ১২০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা। ছবি : সময়ের আলো
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে দোকানে মজুত করে রাখা ১২০০ লিটার পেট্টোল জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক রায়হানুল ইসলামকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করে নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ এবং পার্বতীপুর উপজেলা প্রশাসন।

র‌্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর শহরের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোকানের ভেতরে পাঁচটি ড্রাম ও পাঁচটি জারে মজুত করে রাখা ১২০০ লিটার পেট্রোল পাওয়া যায়।


পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

এফআর


  বিষয়:   দিনাজপুর  র‌্যাব  অভিযান  লিটার  পেট্রোল  জব্দ  দোকানি  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: