৪ সিটিতে হামের টিকাদান শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হাম-রুবেলা প্রতিরোধে আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে রাজধানী ঢাকাসহ চার সিটি করপোরেশনে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হবে। ৬ থেকে ৫৯

2026-04-11T22:49:09+00:00
2026-04-11T22:54:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৪ সিটিতে হামের টিকাদান শুরু রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১০:৫৪ পিএম
প্রতীকী ছবি
হাম-রুবেলা প্রতিরোধে আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে রাজধানী ঢাকাসহ চার সিটি করপোরেশনে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা টিকা নিতে পারবেন।

শনিবার (১১ এপ্রিল) এক অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই। আগামীকাল ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। আর দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ২০ এপ্রিল। 

বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে দেশব্যাপী বর্তমানে হামের প্রভাব বৃদ্ধি পেয়েছে। ঠিকমতো টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।

এফআর


  বিষয়:   স্বাস্থ্যসচিব  মো. কামরুজ্জামান চৌধুরী  সিটি  হাম  টিকাদান  রোববার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: