পয়েন্ট হারিয়ে বিপাকে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

খেলা

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লা লিগার শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে

2026-04-12T04:10:33+00:00
2026-04-12T04:10:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পয়েন্ট হারিয়ে বিপাকে রিয়াল মাদ্রিদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:১০ এএম 
সংগৃহীত ছবি
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লা লিগার শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে রিয়াল মাদ্রিদ। শুক্রবারের এই ড্রয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল কার্লো আনচেলত্তির শিষ্যরা। মাদ্রিদের জন্য এই সপ্তাহটি ছিল চরম হতাশার। মায়োর্কার কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও হার জুটে দলটি। বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে পরাজিত হয় রিয়াল। গত নভেম্বরের পর এই মৌসুমে দ্বিতীয়বারের মতো টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখল না স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই রিয়াল আধিপত্য বিস্তার করলেও জিরোনা মাঝেমধ্যেই পাল্টা আক্রমণে ভীতি ছড়িয়েছে। ম্যাচের ১৫ মিনিটের মাথায় আজদিন উনাহির জোরালো শট আন্দ্রে লুনিন রুখে না দিলে তখনই পিছিয়ে পড়ত মাদ্রিদ। এরপর জুড বেলিংহাম এবং ভিনিসিয়ুস জুনিয়র গোলের কিছু সুযোগ নষ্ট করেন। জিরোনা গোলরক্ষক পাওলো গাজানিগাও ফেদেরিকো ভালভার্দের একটি দুর্দান্ত শট রুখে দিয়ে দলকে সমতায় রাখেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাক্সিক্ষত গোলের দেখা পায় রিয়াল। ৫১ মিনিটে ২৫ গজ দূর থেকে ভালভার্দের এক বুলেট গতির শট গাজানিগার হাত ফসকে জালে জড়িয়ে যায়। গোলরক্ষকের শিশুসুলভ ভুলে মাদ্রিদ এগিয়ে গেলেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬২ মিনিটে বক্সের প্রান্তে বল পেয়ে জিরোনার থমাস লেমার বাম পায়ের নিপুণ শটে লুনিনকে পরাস্ত করে সমতা ফেরান।

ম্যাচের শেষ দিকে রিয়াল জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও জিরোনার রক্ষণ ভাঙতে পারেনি। শেষ মুহূর্তে পেনাল্টি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হয়েছেন দাবি করে পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোসদের, যা তাদের শিরোপা ধরে রাখার মিশনকে এক প্রকার খাদের কিনারে ঠেলে দিয়েছে।


  বিষয়:   সান্তিয়াগো  বার্নাব্যু  জিরোনা  লা  লিগা  শিরো  রিয়াল  মাদ্রিদ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: