বন্ধুকে উৎসর্গ করে এসআই টুটুলের গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘চার দেয়ালে বন্দি’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী সংগীতশিল্পী এসআই টুটুল। গানের কথা লিখেছেন লিটন ঘোষ জয়।

2026-04-12T04:35:32+00:00
2026-04-12T04:35:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বন্ধুকে উৎসর্গ করে এসআই টুটুলের গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ এএম 
সংগৃহীত ছবি
‘চার দেয়ালে বন্দি’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী সংগীতশিল্পী এসআই টুটুল। গানের কথা লিখেছেন লিটন ঘোষ জয়। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গানের প্রযোজনাও করেছেন শিল্পী নিজে। গানটি প্রকাশ করা হয়েছে গায়কের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।  এসআই টুটুল এই গানটি উৎসর্গ করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এবং কিংবদন্তি ব্যান্ড ‘নগর বাউল’-এর প্রখ্যাত ড্রামার এহসান এলাহী ফান্টিকে। অন্যদিকে, গীতিকার লিটন ঘোষ জয় তার লেখাটি উৎসর্গ করেছেন দেশের নন্দিত অভিনেত্রী তানিয়া আহমেদকে।

সম্প্রতি টুটুল ফেসবুকে গানটি প্রকাশ করে লেখেন, ‘গানটি উৎসর্গ করছি, আমার প্রিয় বন্ধু, এহসান এলাহী ফান্টিকে যিনি নগর বাউল ব্যান্ডের ড্রামার। সেই সঙ্গে আমার সেই ভক্তদেরকে যারা ভীষণ একা। গীতিকার জয় উৎসর্গ করেছেন তার প্রিয় অভিনেত্রী মিসেস তানিয়া আহমেদকে।’ তবে একটি বিষয় স্পষ্ট করে এই শিল্পী জানান, গানটির সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল খোঁজার চেষ্টা না করাই ভালো। কারণ যাদের উদ্দেশে এটি উৎসর্গ, তারা তার জীবনের অত্যন্ত প্রিয় মানুষ, যাদের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য সুখস্মৃতি।

গানটি প্রসঙ্গে টুটুল বলেন, ‘এটি চেনা ধাঁচের বাইরে একটু অন্যরকম। নিজের পছন্দের সংগীতধারার ছোঁয়ায় তৈরি এই গান নিয়ে ভিউ বা ট্রেন্ড নয়, বরং শ্রোতার অনুভূতিই বেশি গুরুত্বপূর্ণ। অল্পসংখ্যক শ্রোতাও যদি গানটি হৃদয়ে জায়গা দেন, তাতেই আমি তৃপ্ত হব।’


  বিষয়:   সংগীতশিল্পী  এস  আই  টুটুল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: