সমালোচনার মুখে নোরা ফাতেহির ব্যাখ্যা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দিন কয়েক ধরেই বিতর্ক পিছু ছাড়ছে না নোরা ফতেহির। যা করছেন, যা বলছেন, তাতেই বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। সম্প্রতি এই

2026-04-12T04:37:47+00:00
2026-04-12T04:45:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সমালোচনার মুখে নোরা ফাতেহির ব্যাখ্যা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ এএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৪:৪৫ এএম
সংগৃহীত ছবি
দিন কয়েক ধরেই বিতর্ক পিছু ছাড়ছে না নোরা ফতেহির। যা করছেন, যা বলছেন, তাতেই বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। সম্প্রতি এই বলিউড অভিনেত্রীর ‘সরকে চুনর’ গানটি নিয়ে বিতর্ক চলছে। ইতিমধ্যেই এই গান নিয়ে নোরাকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। এবার নারীবাদ প্রসঙ্গে কয়েক দিন আগে করা তার মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। ‘নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে’ নিজের এমন বিতর্কিত মন্তব্যের বিষয়ে এবার খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন নোরা ফাতেহি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, তার বক্তব্যের খণ্ডিত অংশ ভাইরাল হওয়ায় সাধারণ মানুষ মূল বিষয়টি বুঝতে ভুল করেছেন। 

নোরা বলেন, গত বছর আমি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। তারপর রিলস ও টিকটকে কিছু ছোট ছোট ক্লিপ বেরিয়ে আসে, আর সেগুলো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মূল বিষয়টাই বুঝতে পারেননি।

নোরা জানান, তার মন্তব্যের নিশানায় ছিল পশ্চিমের দেশগুলোর ‘তথাকথিত নারীবাদ’। 

তিনি বলেন, একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এই সমস্যা ভারতের নয়। আমরা এখনও সংস্কৃতি ও মর্যাদার কদর করি। কিন্তু পশ্চিমের দেশে এমন বহু মানুষ আছেন, যারা মনে করেন যে, একাই সব কিছু করা যায়। এমনকি একাই সন্তান ধারণ ও তার লালন-পালন করা যায় বলে মনে করেন। অবশ্যই সেটা করা যায়। কিন্তু এই বিষয়টিকে এত উৎসাহ দেওয়ার তো দরকার নেই। বরং বাবা, মা, সন্তান মিলে তৈরি পরিবারের কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত। যদিও এর আগে নোরা জানান, নারীবাদীরা নাকি সমাজের পক্ষে ক্ষতিকর। তারা সমাজকে বিপথে চালিত করছে বলে দাবি করেন তিনি। নোরা জানান, যে কোনো চরমপন্থার সম্পূর্ণ বিরোধী তিনি।


  বিষয়:   নোরা  ফাতেহি  বলিউড  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: