১৫ ঘণ্টা ধরে চলছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রায় ১৫ ঘণ্টা ধরে চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর

2026-04-12T05:43:47+00:00
2026-04-12T05:43:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
১৫ ঘণ্টা ধরে চলছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ এএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রায় ১৫ ঘণ্টা ধরে চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মধ্যে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে।

আলোচনাটি পাকিস্তানের স্থানীয় সময় রোববার ভোররাত পর্যন্ত গড়ায়। 


মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত আলোচনা প্রায় ১৫ ঘণ্টা ধরে চলছে। তবে এই সময়ের মধ্যে কতক্ষণ শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়।


  বিষয়:   পাকিস্তান  ইসলামাবাদ  যুক্তরাষ্ট্র  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: