হামের টিকাদান ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হামের প্রাদুর্ভাব রোধে টিকাদান কর্মসূচি সফল করতে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম

2026-04-12T12:41:59+00:00
2026-04-12T12:41:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
হামের টিকাদান ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পিএম 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি : সংগৃহীত
হামের প্রাদুর্ভাব রোধে টিকাদান কর্মসূচি সফল করতে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে এ আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের সবাইকে নিয়ে যে যার এলাকায় সাংগঠনিক শক্তি নিয়ে এই ক্যাম্পেইন সফল করুন। এই ক্যাম্পেইন রাজনীতিবিদদের জন্য সুযোগ। আপনারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে তথ্য দিন।

তিনি আরও বলেন, ৫৯ মাস পর্যন্ত যাদের বয়সি শিশুদের অবশ্যই টিকা দিতে হবে। শুধু আপনার বাচ্চা টিকা নিলো কি না তাতেই হাম প্রতিরোধ করা সম্ভব নয়। গোষ্ঠীর সবার মধ্যে রোগ প্রতিরোধ তৈরি করা গেলেই তা প্রতিরোধ করা সম্ভব। অন্তত ১০০ জনে ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে হবে। যাতে দু-চারজন বাদ গেলেও সংক্রমণের ঝুঁকি না থাকে।

তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু হয়ে যাবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আমাদের সর্বাত্মক সমর্থন দিচ্ছে। সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এখন থেকেই শিশুদের হাম রুবেলা টিকা দেওয়া গেলে তা নিয়ন্ত্রণে নেয়া সম্ভব। মন্ত্রণালয় থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।


এ সময় ঢাকা উত্তরে হামের চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরির জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রায় ৫ লাখ শিশু টিকা পাবে। উত্তর সিটির স্থায়ী কেন্দ্র ৫৪টি আর অস্থায়ী কেন্দ্র ৫০২টি। কর্মজীবীদের সুবিধায় সান্ধ্যকালীন কেন্দ্র করা হয়েছে ৩৫টি। এসব কেন্দ্রে ৬৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। দুই সিটিতে মোট টিকা পাবে প্রায় ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশু। টিকাদান চলবে সকাল নয়টা থেকে ৫টা পর্যন্ত।  

সময়ের আলো/আআ
  বিষয়:   হাম  টিকাদান  ক্যাম্পেইন  সফল  স্বাস্থ্য প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: