দিনাজপুরের টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা হবে : বস্ত্র ও পার্ট প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

বস্ত্র ও পার্ট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেছেন, প্রায় দুই যুগ ধরে বন্ধ হওয়া দিনাজপুর টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা

2026-04-12T16:12:25+00:00
2026-04-12T16:12:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরের টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা হবে : বস্ত্র ও পার্ট প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম 
প্রতিমন্ত্রী শরিফুল আলম। ছবি : সময়ের আলো
বস্ত্র ও পার্ট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেছেন, প্রায় দুই যুগ ধরে বন্ধ হওয়া দিনাজপুর টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা হবে। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 

শরিফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিলটি চালুর জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে।

এ সময় তিনি প্রায় ২২ বছর বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিলের কারখানা, গুদামসহ প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই আজকে আমরা টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হওয়া বড় বড় মিলকারখানাগুলো পুনরায় চালু করবে। মিলগুলো চালু করলে কর্মসংস্থান সৃষ্টি হবে। এই লক্ষ্যে বস্ত্র ও পার্ট মন্ত্রণালয়ের অধীনে যে সব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যাচাই বাছাই করে চালুর প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিলগুলো চালু হলে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, শ্রমিকরা পুনরায় চাকরি ফিরে পাবে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। পি পি পদ্ধতিতে পাবলিক এবং সরকার পার্টনারশিপে প্রতিষ্ঠানগুলো চালানো হবে।  

মন্ত্রী সফর সঙ্গী ছিলেন মন্ত্রণালয়ের সচিবসহ দিনাজপুরের জেলা প্রশাসক বি টি এম সির কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, সদর উপজেলার দুই নম্বর সুন্দরবন ইউনিয়নে সদরপুর এলাকায় ৩৭ একর জায়গা জুড়ে ১৯৭৮ সালে মিলটি নির্মিত হয় এবং ১৯৮০ সালে উৎপাদনে যায়। তৎকালীন সরকার ২০০২ সালের দিকে বন্ধ ঘোষণা করে। এই মিলের সুতার মান উন্নতমানের ছিল। সারাদেশের টেক্সটাইল মিল ছাড়াও বিদেশেও রফতানি হতো। এই মিলে ২ হাজার ৪০০ শ্রমিক কর্মরত ছিলেন।

বর্তমানে মিলটি অবকাঠামো থাকলেও টাকু, যন্ত্রাংশ, কারখানার শুধু মাটি রয়েছে, সব কিছুই বিক্রি করে দেওয়া হয়েছে। জানালা দরজার লোহার রড সবকিছু চুরি হয়ে যাচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দিনাজপুর  টেক্সটাইল মিল  চালু  বস্ত্র ও পার্ট  প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: