জ্বালানি তেলে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমান জ্বালনি সংকটে সরকার ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার

2026-04-12T17:38:25+00:00
2026-04-12T17:39:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জ্বালানি তেলে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : নুরুল ইসলাম মনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৫:৩৯ পিএম
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংগৃহীত ছবি
বর্তমান জ্বালনি সংকটে সরকার ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে নবনির্বাচিত দুই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে জ্বালানি তেলের বিষয়ে তদারকি করেন। এই খাতে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, ৫ দিনের ১১৭টি অধ্যাদেশ পাস হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ৫ দিনে এতোগুলা অধ্যাদেশ পাস হবার নজির নাই। জুলাই জাদুঘরের মতো ঠুনকো কারণে বিরোধীদলীয় সদস্যরা ওয়াকআউট করেছে। গুম অধ্যাদেশসহ বাতিল হওয়া বাকি ১৬টি আধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন হবে, সংসদে আলোচনা করে চুলচেরা বিশ্লেষণ হবে।’ এছাড়া ১৫ এপ্রিলের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা আবাসন সুবিধা পাবেন বলেও জানান তিনি।

/কহু



  বিষয়:   জ্বালানি  তেল  ভর্তুকি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: