পিডিবির সাবেক চেয়ারম্যানের সম্পদ জব্দের নির্দেশ

আদালত প্রতিবেদক

জাতীয়

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন এবং

2026-04-12T17:53:59+00:00
2026-04-12T17:53:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
পিডিবির সাবেক চেয়ারম্যানের সম্পদ জব্দের নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম 
পিডিবির সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন। সংগৃহীত ছবি
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে বেলায়েত হোসেন ছাড়াও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের কথা বলা হয়েছে। 

তার পরিবারের যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- স্ত্রী ফারহানা হোসেন, কন্যা রাহাত আরা রিতি, কন্যা শামীম আরা নিতু এবং পুত্র মো. আদনান হোসেন নিপু।

এদিন দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেনের এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বেলায়েত হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। এই অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার এবং পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের তথ্য যাচাই করা প্রয়োজন বলে জানানো হয়।

/কহু


  বিষয়:   পিডিবি  চেয়ারম্যান  সম্পদ  জব্দ  আদালত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: