প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:০২ পিএম আপডেট: ১২.০৪.২০২৬ ৬:০৩ পিএম
তেহরানে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের সময় ধ্বংস হওয়া একটি পুলিশ স্টেশন। সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মরদেহ শনাক্ত করার পর এই তথ্য নিশ্চিত করেছে ইরানের ফরেনসিক মেডিসিন সংস্থা।
সংস্থাটির প্রধান আব্বাস মাসজেদি আরানি ইরানি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং প্রায় ৫০০ জন নারী রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনাক্ত হওয়া এই মরদেহগুলো যুদ্ধের বিভিন্ন পর্যায়ে প্রাণ হারানো সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের। বর্তমানে যুদ্ধের ফলে সৃষ্ট এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি এই বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায় মরদেহগুলো হস্তান্তরের আশ্বাস দেওয়া হয়েছে।
/কহু