ঢাবি প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ সেশনের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হয়েছে। প্রথমদিনে রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে

2026-04-12T18:34:05+00:00
2026-04-12T18:34:05+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিক্ষা
ঢাবি প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ পিএম 
ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ সেশনের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হয়েছে। প্রথমদিনে রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

এছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা-সহ বিভিন্ন অনুষদের ডিন নিজ নিজ অনুষদভুক্ত বিভাগসমূহের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কুশলাদি বিনিময় করেন। 


নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। জ্ঞান, প্রজ্ঞা ও মেধার বিকাশে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন ভাষাগত ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে। 

এসময় সাংগঠনিকসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ক্লাবসমূহের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

এফআর


  বিষয়:   ঢাবি  প্রথম বর্ষ  আন্ডারগ্র্যাজুয়েট  প্রোগ্রাম  ক্লাস  শুরু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: