উত্থাপন না করা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে উত্থাপন না করা নিয়ে কোনো কোনো মহল বিভ্রান্তি ছড়াচ্ছে

2026-04-12T18:36:51+00:00
2026-04-12T18:36:51+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
উত্থাপন না করা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২৩)
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে উত্থাপন না করা নিয়ে কোনো কোনো মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার কোনো অধ্যাদেশ ‘বাদ দেয়নি’, বরং অধিকতর যাচাই-বাছাই ও অংশীজনদের মতামতের প্রয়োজনে সেগুলো এখনই পেশ করা হয়নি।

রোববার (১২ এপ্রিল) বেলা ৩টায় সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদে অধ্যাদেশসমূহ বিল আকারে উত্থাপন-পরবর্তী পরিস্থিতি তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী জানান, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১০টি অধ্যাদেশকে ৯১টি বিলের মাধ্যমে সংসদে উপস্থাপন করা হয়েছে, যা ইতোমধ্যে পাস হয়েছে। এর মধ্যে ৯৭টি অধ্যাদেশ হুবহু বহাল রাখা হয়েছে এবং ১৩টি প্রয়োজনীয় সংশোধনসহ পাস হয়েছে। বাকি ১৬টির মধ্যে ৭টি রহিতকরণ বিল হিসেবে আনা হলেও সেগুলোর প্রস্তাবনায় (প্রিঅ্যাম্বল) ভবিষ্যৎ পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, সরকার কোথাও কোনো অস্পষ্টতা রাখেনি। এমনকি রহিতকরণ বিলও আইনের অংশ হয়ে যায়, যেখানে পরবর্তী যাচাই-বাছাইয়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকে। তাই বিভ্রান্তি ছড়ানো অনভিপ্রেত।

গুম সংক্রান্ত আইন ও মানবাধিকার কমিশন আইন নিয়ে মন্ত্রী বলেন, গুমের সংজ্ঞা ও বিচারপ্রক্রিয়ায় কিছু আইনি অস্পষ্টতা রয়েছে যা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। এছাড়া মানবাধিকার কমিশন আইনের তদন্ত, জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত ধারায় সুনির্দিষ্ট নির্দেশনার অভাব রয়েছে। এসব বিষয়ে আগামী মে মাসের মাঝামাঝি সময়ে অংশীজনদের নিয়ে পরামর্শ সভা করার উদ্যোগ নিয়েছে সরকার।

২০০৭-০৯ সালের তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, সে সময় ১২২টি অধ্যাদেশের মধ্যে মাত্র ৫৪টি আইনে পরিণত হয়েছিল। সেই তুলনায় বর্তমান সরকার অনেক বেশি সংবেদনশীল এবং রেকর্ড সংখ্যক অধ্যাদেশকে আইনি রূপ দিয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, যে অধ্যাদেশগুলো এখনো আইনে পরিণত হয়নি, সেগুলো নিয়েও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও সদিচ্ছা রয়েছে।

/কহু


  বিষয়:   অধ্যাদেশ  পাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: