এবার হরমুজ প্রণালীর প্রবেশপথ ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থান নিয়ে এবার হরমুজ প্রণালীতে তাৎক্ষণিক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আন্তর্জাতিক জলসীমায় ইরানকে

2026-04-12T19:38:58+00:00
2026-04-12T19:52:26+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার হরমুজ প্রণালীর প্রবেশপথ ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৭:৫২ পিএম  (ভিজিট : ৪৬)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থান নিয়ে এবার হরমুজ প্রণালীতে তাৎক্ষণিক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী প্রতিটি জাহাজকে আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশ বা সেখান থেকে বের হতে যাওয়া যে কোনো জাহাজকে অবরোধ করা শুরু করবে।

তিনি আরও জানান, মার্কিন নৌবাহিনী ওই প্রণালীতে ইরানের পেতে রাখা মাইনগুলো ধ্বংস করা শুরু করবে। কোনো ইরানি যদি মার্কিন বাহিনী বা অন্য কোনো ‘শান্তিপূর্ণ জাহাজের’ ওপর গুলি চালায়, তবে তাদের উড়িয়ে দেওয়া হবে বলেও চরম সতর্কবার্তা দেন তিনি।

ইরানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যারা ইরানকে অবৈধভাবে টোল প্রদান করবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপত্তা দেওয়া হবে না। ইরানকে এই অবৈধ চাঁদাবাজির মাধ্যমে লাভবান হতে দেওয়া হবে না। তারা টাকা চায়, আর সবচেয়ে বড় কথা— তারা পারমাণবিক শক্তি চায়।’ নির্দিষ্ট কয়েকটি দেশের সহযোগিতায় এই অবরোধ কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে বলে জানান ট্রাম্প। 

/কহু


  বিষয়:   ইরান  যুদ্ধ  ট্রাম্প  ‍যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: