নসিমনের সঙ্গে সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১২

2026-04-12T19:41:52+00:00
2026-04-12T19:41:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নসিমনের সঙ্গে সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম 
প্রতীকী ছবি
পাবনার চাটমোহর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার কুয়াবাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি আটঘরিয়া উপজেলার সাতডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে এবং চাটমোহরের ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পড়ালেখার সুবিধার্থে সে চাটমোহর উপজেলার কুয়াবাশী গ্রামে তার নিঃসন্তান মামা সদর আলীর বাড়িতে বসবাস করত।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রনি সাইকেলযোগে কুয়াবাশী বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথে নসিমনের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শোয়েব খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   নসিমন  সাইকেল  সংঘর্ষ  স্কুলছাত্র  মৃত্যু  পাবনা  চাটমোহর উপজেলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: