যুবদলের প্রয়াত নেতা হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ফেনী জেলা যুবদলের প্রয়াত নেতা মো. হারুনুর রশিদের পরিবারের জন্য একটি নতুন বাড়ি উপহার দিলেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি

2026-04-12T20:16:57+00:00
2026-04-12T20:16:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিবিধ
যুবদলের প্রয়াত নেতা হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:১৬ পিএম 
বাড়ি নির্মাণ কাজের উদ্বোধনের সময় দোয়া করেন বিএনপি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
ফেনী জেলা যুবদলের প্রয়াত নেতা মো. হারুনুর রশিদের পরিবারের জন্য একটি নতুন বাড়ি উপহার দিলেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিহত যুবদল নেতার পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়েছে। 

রোববার সকালে (১২ এপ্রিল) ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল এ বাড়ি নির্মাণের কাজ উদ্বোধন করেন। 

এসময় তারা যুবদল নেতা হারুনের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম বলেন, শহিদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবার গুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যাচ্ছে।


এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্যাংক রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা মো. হারুনুর রশিদে। ২০১৭ সালেও হারুনের বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান। 

এফআর



  বিষয়:   শহিদ হারুন  পরিবার  বাড়ি  উপহার  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: