হরমুজে বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরান হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ আটকাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের

2026-04-12T21:43:41+00:00
2026-04-12T21:53:00+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
হরমুজে বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৯:৫৩ পিএম
হরমুজ প্রণালী। ছবি : সংগৃহীত
ইরান হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ আটকাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র  প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র  প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য যাতে বেড়ে না যায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগে থেকেই চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই। আর হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকে পড়ে থাকলে ইরান ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে।
 
এ সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংকটের মতো কূটনৈতিক সমস্যা আলোচনার মধ্যদিয়ে সমাধান হতে হবে। নতুবা পৃথিবীর সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ চায় আলোচনা বেগবান হোক, একটা রেজ্যুলেশন হোক।
  
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, লেবাননের যারা বাংলাদেশের মিশনে দায়িত্বরত তারাও ঝুঁকির মধ্যে রয়েছে। যে নারী নিহত হয়েছেন, তার মরদেহ ফেরত আনতে সময় লাগবে। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।  
 
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই জানিয়ে কোনো ধরনের গুজবে কান দিতেও আহ্বান জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 


/কহু


  বিষয়:   ইরান  যুদ্ধ  ট্রাম্প  ‍যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: