হরমুজ প্রণালী ‘মাইন মুক্ত’ করার প্রস্তাব দিয়েছে ন্যাটো : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে নৌ-অবরোধের ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি ‘পরিষ্কার’ বা মাইনমুক্ত করতে সহায়তার প্রস্তাব দিয়েছে

2026-04-12T22:03:25+00:00
2026-04-12T22:03:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালী ‘মাইন মুক্ত’ করার প্রস্তাব দিয়েছে ন্যাটো : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পিএম 
হরমুজ প্রণালীর চিত্র। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালীতে নৌ-অবরোধের ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি ‘পরিষ্কার’ বা মাইনমুক্ত করতে সহায়তার প্রস্তাব দিয়েছে সামরিক জোট ন্যাটো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এর আগে তিনি ন্যাটোর ওপর ‘খুবই অসন্তুষ্ট’ ছিলেন, কিন্তু এখন তারা এগিয়ে এসেছে এবং হরমুজ প্রণালীতে সহায়তা করতে চাইছে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, এটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা খুব শীঘ্রই প্রণালীটি উন্মুক্ত করতে যাচ্ছি এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি পুনরায় ব্যবহারের উপযোগী হবে।

ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মাইন অপসারণকারী জাহাজ (মাইনসুইপার) মোতায়েন করছে। এছাড়া ন্যাটোর সদস্য দেশ হিসেবে যুক্তরাজ্যও এই কার্যক্রমে অংশ নিচ্ছে। এছাড়া যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে।

তবে এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা করছে। 


/কহু



  বিষয়:   ইরান  যুদ্ধ  ট্রাম্প  ‍যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: