মোটরসাইকেল দুর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত হয়েছে।রোববার (১২ এপ্রিল) দুপুর দুইটার

2026-04-12T23:31:52+00:00
2026-04-12T23:31:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মোটরসাইকেল দুর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পিএম 
নিহত হুমায়ুন করিব সাগর। ছবি: সংগৃহীত
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) দুপুর দুইটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনাস্থল থেকে তাদেরকে আহতাবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাউন্সিলর হুমায়ুন কবীর সাগরকে মৃত ঘোষণা করে। আহত সোহেল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


নলছিটি থানার ইনচার্জ আরিফুল আলম বলেন, মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন করিব সাগর নামে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় বাইক চালক সোহেল হোসেন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এফআর


  বিষয়:   ঝালকাঠি  মোটরসাইকেল  দুর্ঘটনা  পৌর কাউন্সিলর  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: