শুভশ্রীকে সঙ্গে নিয়ে দেবের নতুন যাত্রা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আরও একবার বড়পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় দেব-শুভশ্রী জুটি। তবে এ ফেরায় রয়েছে কিছুটা ভিন্নতা। কারণ এই জুটির নতুন সিনেমাটি পরিচালনা

2026-04-13T05:52:23+00:00
2026-04-13T05:52:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
শুভশ্রীকে সঙ্গে নিয়ে দেবের নতুন যাত্রা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫২ এএম 
টালিউডের জনপ্রিয় দেব-শুভশ্রী জুটি। ছবি : সংগৃহীত
আরও একবার বড়পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় দেব-শুভশ্রী জুটি। তবে এ ফেরায় রয়েছে কিছুটা ভিন্নতা। কারণ এই জুটির নতুন সিনেমাটি পরিচালনা করবেন দেব নিজেই। 

আগে বেশ কিছু সিনেমায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এই নায়ক। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।  শুধু পরিচালনা নয়, দেব এ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন। ফলে অভিনয়, প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনা- সিনেমায় চার ভূমিকায় পাওয়া যাবে দেবকে। 

প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দেশু ৭’।  জুন, জুলাই ও আগস্ট মাসজুড়ে প্রায় ৫০ দিন ধরে চলবে শুটিং। এ বছরের দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। নিজের পরিচালিত প্রথম সিনেমায় তিনি নায়িকা হিসেবে নিয়েছেন শুভশ্রীকে। দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা হতে যাচ্ছে এটি। 

শুধু যে শুভশ্রী ফিরছেন দেবের সিনেমায় তা কিন্তু নয়। একই সঙ্গে টালিউডে নিষিদ্ধ থাকা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে এই সিনেমায়।  সম্প্রতি টালিউডে নিষিদ্ধ শিল্পীদের, বিশেষ করে অনির্বাণকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন দেব। 

আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনুরোধ করেন বিষয়টি দেখার জন্য। প্রসেনজিতের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার পরই অনির্বাণের নাম ঘোষণা করলেন তিনি। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দেব  টালিউড  শুভশ্রী  জুটি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: