কারাগারে থাকা অবস্থাতেই পেশাগত অঙ্গনে সক্রিয় থাকার উদ্যোগ নিয়েছেন সৈয়দ সায়েদুল হক সুমন। আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ জানিয়ে ইতোমধ্যে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে তার পক্ষে।
জানা গেছে, আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রার্থী হতে চান সাবেক এই সংসদ সদস্য। তবে বর্তমানে কারাবন্দী থাকায় মনোনয়নপত্রে স্বাক্ষর করাই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এ কারণে তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন, যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন
নির্বাচনের সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ এপ্রিল। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই সুমনের স্বাক্ষর নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর রাতে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে আটক দেখানো হয়। তিনি হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য।
এএডি/