কারামুক্ত হলেন বাউল আবুল সরকার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হয়ে কারাবন্দী থাকা বাউলশিল্পী আবুল সরকার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সোমবার (১৩

2026-04-13T12:58:35+00:00
2026-04-13T12:58:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
কারামুক্ত হলেন বাউল আবুল সরকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৮ পিএম 
বাউল আবুল সরকার। ছবি : সংগৃহীত
ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হয়ে কারাবন্দী থাকা বাউলশিল্পী আবুল সরকার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সোমবার (১৩ এপ্রিল) সকালে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের জামিন সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে হাইকোর্ট তাকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন। একই সঙ্গে আদালত কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না- সে বিষয়ে রুলও জারি করেন।

ঘটনার সূত্রপাত গত বছরের ৪ নভেম্বর। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক লোকজ পালাগানের আসরে অংশ নিয়ে আবুল সরকার ধর্মীয় বিষয়ে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
আরও পড়ুন

পরবর্তীতে ১৯ নভেম্বর মাদারীপুরে একটি সাংস্কৃতিক আসর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এরপর স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সূত্রে জানা যায়, জামিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে তার মুক্তি কার্যকর করা হয়।

এএডি/


  বিষয়:   কারামুক্ত  বাউল  শিল্পী  আবুল সরকার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: