স্বেচ্ছায় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে গেলেন ব্রিটনি স্পিয়ার্স

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ব্যক্তিগত জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে আবারও বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সাম্প্রতিক আইনি জটিলতার পর নিজ উদ্যোগেই

2026-04-13T14:08:47+00:00
2026-04-13T14:08:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
স্বেচ্ছায় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে গেলেন ব্রিটনি স্পিয়ার্স
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:০৮ পিএম 
পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ছবি : সংগৃহীত
ব্যক্তিগত জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে আবারও বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সাম্প্রতিক আইনি জটিলতার পর নিজ উদ্যোগেই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন তিনি, যা তার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

জানা গেছে, গত মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হন এই শিল্পী। পরে স্বল্প সময়ের মধ্যেই কারামুক্ত হলেও ঘটনাটি তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।

এই পরিস্থিতির মধ্যেই ব্রিটনির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নিজের ভুল স্বীকার করে জীবনধারায় পরিবর্তন আনতে চান। সে লক্ষ্যেই স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হয়েছেন। তার ঘনিষ্ঠদের মতে, পরিবারও এ সিদ্ধান্তে তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, ৪ মার্চ সংঘটিত ওই ঘটনায় গ্রেফতারের পর একদিন কারাগারে ছিলেন তিনি। তবে মামলার শুনানির জন্য আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজির হতে হবে।

ব্রিটনি স্পিয়ার্সের জীবনে এমন সংকট নতুন নয়। ২০০৭-০৮ সালের সময়টিতে তার মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত আচরণ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। সেই সময় আদালতের নির্দেশে তার ওপর ‘কনজারভেটরশিপ’ আরোপ করা হয়, যার মাধ্যমে তার ব্যক্তিগত ও আর্থিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ চলে যায় তার বাবা জেমি স্পিয়ার্স-এর হাতে।

দীর্ঘ ১৩ বছর পর ২০২১ সালে আইনি লড়াইয়ের মাধ্যমে সেই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পান তিনি- যা ‘ফ্রি ব্রিটনি’ আন্দোলনের বড় সাফল্য হিসেবে দেখা হয়।

এএডি/



  বিষয়:   জেল  রিহ্যাব  সংগীতশিল্পী  মার্কিন  পপ  তারকা  ব্রিটনি স্পিয়ার্স 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: